Collector
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাঁটুর নিচ থেকে ২ পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের | Collector
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাঁটুর নিচ থেকে ২ পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের
Somoy TV

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাঁটুর নিচ থেকে ২ পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ কনস্টেবল ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।আহত কনস্টেবলের নাম এমরান মিয়া (২৫)। তিনি বাগেরহাটে কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে তিনি আত্রাইয়ে আসছিলেন। সকালে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় গতি কমালে তিনি চলন্ত অবস্থায় নামার চেষ্টা করেন। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আরও পড়ুন: পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়েছে।

Go to News Site