Somoy TV
দেশে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কায় সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) কারখানাটিতে সার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম। তিনি সময় সংবাদকে জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে এপ্রিল মাসজুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদনে ফেরার আশা রয়েছে।আরও পড়ুন: দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ সাময়িক বন্ধের শঙ্কা! বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে উল্লেখ করে কাজী আশরাফুল ইসলাম আরও বলেন, এই সময়ে সিলেটবাসীর কোনো ভোগান্তির আশঙ্কা নেই। কারখানা বন্ধ থাকলেও শ্রমিক ও কর্মকর্তারা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করছেন। এই বন্ধের সময়ে কারখানার প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হচ্ছে। গ্যাস সরবরাহ পাওয়ামাত্রই শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে দ্রুত উৎপাদন শুরু করা হবে বলে জানান কাজী আশরাফুল ইসলাম।
Go to News Site