Somoy TV
উত্তর ইসরাইলের বন্দর নগরী হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী সংস্থাগুলো।সোমবার (৬ এপ্রিল) টাইমস অব ইসরাইললের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারী দল ‘ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। সংস্থাটি আরও জানায়, ‘আটকা পড়া আরও দুই ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য উদ্ধার অভিযান ও প্রচেষ্টা এখনও চলমান রয়েছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য হরমুজ প্রণালি ‘আর কখনও’ আগের অবস্থায় ফিরবে না: ইরান প্রতিবেদনে বলা হয়, রোববার রাতের পর সোমবার স্থানীয় সময় সকালে ইসরাইলে কয়েক দফায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, মধ্য ইসরাইলে ইরানের সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, পেতাহ টিকভায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত ৩৪ বছর বয়সি এক নারীর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ভবন ধ্বংস, রাতভর উদ্ধার অভিযান ইসরাইলের ওয়াইনেট সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরাইলজুড়ে ‘অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তেল আবিবের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’ এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরান পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকেকে হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাবে।
Go to News Site