Somoy TV
রাজধানীতে আজও দিনের শুরু থেকেই জ্বালানি তেল সংগ্রহে পাম্পে পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।সোমবার (০৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায় ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন ধরনের গাড়ির চালকরা। তাদের অভিযোগ দীর্ঘ অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এতে কর্মস্থলে পৌঁছাতেও দেরি হচ্ছে তাদের। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, জরুরি প্রয়োজনের ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে জ্বালানি। আরও পড়ুন: বিআরটিএ নথিতে মাইক্রোবাস, তবে রাজধানীর রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘মৃত্যুফাঁদ’ লেগুনা মোটরসাইকেল চালকরা ৫ লিটার আর প্রাইভেটকার ও হায়েস চালকরা প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে পারছেন। এদিকে রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী তিন মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে। প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে। তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।
Go to News Site