Collector
মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান, বাংলাদেশিসহ আটক ২১ | Collector
মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান, বাংলাদেশিসহ আটক ২১
Somoy TV

মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান, বাংলাদেশিসহ আটক ২১

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি শপিং কমপ্লেক্সের সামনে পরিচালিত এক বিশেষ অভিযানে বৈধ নথিপত্র না থাকায় বাংলাদেশিসহ ২১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) ছুটির দিনে ওই এলাকাটি বিদেশি শ্রমিকদের আড্ডার স্থলে পরিণত হয়েছে বলে এমন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিক রয়েছেন। অভিযান চলাকালীন ইমিগ্রেশন কর্মকর্তারা মোট ১২৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করেন। এর মধ্যে ১০৬ জনের কাছে বৈধ পারমিট থাকলেও বাকি ২১ জন কাজের বৈধ অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনাকীর্ণ এই এলাকায় অবৈধ প্রবাসীদের অবস্থান শনাক্ত করতেই এই তল্লাশি চালানো হয়। আরও পড়ুন: কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২ অভিযান শুরুর সাথে সাথেই কিছু বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারপাশ থেকে ঘিরে রাখায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। মূলত ওই এলাকায় বিদেশি নাগরিকদের অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ দর্শনার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে, জনসাধারণের এমন অভিযোগের প্রেক্ষিতেই ইমিগ্রেশন বিভাগ এই পদক্ষেপ গ্রহণ করেছে। কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজ্যে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ এবং অবস্থান নিয়ন্ত্রণে এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একইসঙ্গে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে যেকোনো সন্দেহভাজন তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিভাগটি। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন ক্যাম্পে পাঠানো হয়েছে।

Go to News Site