Somoy TV
পরিচালক সোহানুর রহমান সোহানের সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। এ সিনেমায় জুটি বেধে ঢালিউডে পা রাখেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান ও শাকিব খান। কিন্তু আপনি কি জানেন, এ সিনেমায় পরিচালকের জুটি হিসেবে প্রথম পছন্দ ছিল শাবনূর ও ফেরদৌস?অতীতে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে ‘অনন্ত ভালোবাসা’র পরিচালক জানান, এ সিনেমায় তার নায়ক ও নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিল ফেরদৌস ও শাবনূর। কিন্তু ওই সময় ফেরদৌস ঢালিউডের নতুন মুখ হওয়ায় তার সঙ্গে সিনেমা করতে রাজি হননি শাবনূর। ফেরদৌসের পরিবর্তে এ সিনেমায় শাকিলকে নেয়ার অনুরোধ করেন নায়িকা। এ প্রসঙ্গে পরিচালক বলেন,তখন শাকিল ‘আমার ঘর আমার বেহেস্ত’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এ সিনেমায় চুক্তি অনুযায়ী, সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত শাকিল অন্য সিনেমায় অভিনয় করতে পারবে না। যে কারণে শাকিলকে নেয়া সম্ভব হয়নি। তাই পরের দিনই আমি সিদ্ধান্ত নিই, শাবনূরকে নিয়ে এ সিনেমাটা করবো না। পরে নতুন মুখ শাকিব আর মৌসুমীর ছোট বোন ইরিনকে নিয়ে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা নির্মাণ করি। সোহানুর রহমান সোহান আরও বলেন,ফেরদৌসের সঙ্গে অভিনয় করতে প্রথমদিকে শাবনূর আপত্তি তুললেও পরবর্তীতে ফেরদৌসের সঙ্গেই অসংখ্য সিনেমায় অভিনয় করেছে। ঢালিউডের অন্যতম সফল ও বড় জুটি হিসেবে দর্শক প্রশংসা কুড়িয়েছিল এ দুই তারকা। আরও পড়ুন: পাবনার রমা থেকে যেভাবে ‘মহানায়িকা’ হলেন সুচিত্রা সেন ১৯৯৯ সালের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অনন্ত ভালোবাসা’। দর্শকপ্রিয়তায় দারুণ ব্যবসা করে রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটি। আরও পড়ুন: শাকিবের ‘টাচ’ ইস্যুতে মুখ খুললেন জ্যোর্তিময়ী
Go to News Site