Somoy TV
জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে ইসলামপুরের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেয়। স্থানীয়রা জানান, ওই ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়ায় ফেসবুকে। পরে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমান চালকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ করেন। আরও পড়ুন: আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে দেয়া হয়। এর পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আরও পড়ুন: অন্য কেউ সরকারে এলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুক পোষ্ট থেকেই এমন ভুলবোঝাবুঝি কান্ড। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Go to News Site