Somoy TV
জিতলেই সেমিফাইনাল নিশ্চিত, আর সেমিফাইনালে যাওয়া মানে এশিয়ান গেমসেরও টিকিট হাতে পাওয়া। এমন এক ঢিলে দুই পাখি মারার মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারলো না বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ম্যাচে সোমবার (৬ এপ্রিল) উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় অপেক্ষা বাড়ল বাংলাদেশের।বাছাই পর্বে তিন ম্যাচ শেষে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট বাংলাদেশের। সমান পয়েন্ট উজবেকিস্তানেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট উজবেকরাই পেয়েছে। এশিয়ান গেমসে বাংলাদেশের খেলার স্বপ্ন অবশ্য একেবারে শেষ হয়ে যায়নি।৯ দলের বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বের টিকিট পাবে ৬টি দল। পঞ্চম বা ষষ্ঠ দল হিসেবে এখনও এশিয়ান গেমসের টিকিট পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের।ব্যাংককের রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকদের এগিয়ে দেন মিরনশেখ ওর্তিকবোয়েভ। ম্যাচের দীর্ঘ সময় এই লিড ধরে রাখে উজবেকিস্তান। বাংলাদেশ হার ঠেকানো গোলের দেখা পায় একদম শেষ কোয়ার্টারে। আরও পড়ুন: বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত৪৬ মিনিটে বাংলাদেশের পক্ষে সমতাসূচক গোলটি করেন আমিরুল ইসলাম। ম্যাচজুড়ে বাংলাদেশ একের পর এক সুযোগ হাতছাড়া না করলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ছয়টি পেনাল্টি কর্নার আদায় করে মাত্র একটিকে গোলে রূপ দিতে পেরেছে বাংলাদেশ।আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই বাছাই পর্ব। আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। গেমস হকিতে এখন পর্যন্ত ১১বার অংশ নিয়েছে বাংলাদেশ, সেরা সাফল্য ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়া।৯ দলের বাছাই পর্ব শেষে ৬ দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।
Go to News Site