Collector
বাস চাপায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার | Collector
বাস চাপায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার
Somoy TV

বাস চাপায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

নাটোরের সিংড়ায় বাস চাপায় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুবেল হোসেন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিঙ্গুইন মসজিদ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন রুবেল। এসময় কুষ্টিয়া থেকে বগুড়াগামী নাজ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নির্ধারিত লেন ক্রস করে উল্টো লেনে গিয়ে রুবেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মরদেহ নিয়ে যায়। আরও পড়ুন: তালাবদ্ধ ঘরে ছাত্রদল নেতার মরদেহ, পাশেই মিলল অচেতন যুবক সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

Go to News Site