Collector
সাতক্ষীরার আশাশুনির বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন | Collector
সাতক্ষীরার আশাশুনির বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
Somoy TV

সাতক্ষীরার আশাশুনির বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়দের দিন কাটছে চরম আতঙ্কে।কাকবাসিয়া খেয়াঘাটের কাছেই পানি উন্নয়ন বোর্ডের বাঁধে সম্প্রতি মাটি-বালি ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করা হয়েছে। মানুষ ভেবেছিল বেশ কিছুকাল ভাঙন আতঙ্ক থেকে তারা রক্ষা পাবে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তার পাশেই ভাঙন দেখা দিয়েছে। বাঁধটিতে কয়েকদিন আগে থেকে ফাটল শুরু হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়নি। রোববার ( ৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতের চাপে সবুর গাজীর বাড়ির কাছে বড় ধরনের ভাঙন দেখা দেয়। এতে মুহুর্তের মধ্যে প্রায় ১০০ হাত বাঁধের মাটি ধসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। তা অব্যাহত রয়েছে। বর্তমানে বাঁধটি খুবই হুমকির মুখে পড়েছে। সম্প্রতি বাঁধে জিও ব্যাগ ফেলা স্থানে ডাম্পিং এর কাছ পর্যন্ত ভাঙন চলে এসেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো বাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এসব স্থানে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। আরও পড়ুন: সাতক্ষীরায় নদীর ভাঙন: হুমকিতে শত বছরের পুরানো বাজার বাঁধ ভাঙ্গনের খবর শুনে আনুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ জানান,বাঁধটির ভাঙ্গন খুবই ভয়াবহ। প্রতিনিয়ত কিছু কিছু অংশের মাটি নদীতে ধসে পড়ছে। গত বছর ঈদের দিন নামাজ শুরুর সময় বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। আনুলিয়ার ১৫ হাজার মানুষ জলমগ্ন ও ঘরবাড়ি, জমির ধান, অন্যান্য ফসল ও মৎস্য ঘের-পুকুরের মাছ ভেসে গিয়েছিল। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বাঁধ রক্ষা করা যাবে না। আরও পড়ুন: একই গাছে তেল-জ্বালানি, সূর্যমুখী চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ -২, এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে। বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হবে।

Go to News Site