Somoy TV
কিছুদিন থেকেই বলি পাড়ায় গুজব ছড়াচ্ছে সোনাক্ষী সিনহা নাকি মা হতে যাচ্ছেন। এবার একটি অনুষ্ঠানে নজরকাড়া লাল পোশাক পরে উপস্থিত হলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। সোনাক্ষী এবং তার স্বামী জাহির ইকবাল দু'জনেই পরে এটি গুঞ্জন বলে হেসে উড়িয়ে দেন। এবার, সোনাক্ষীর মা পুনম সিনহা এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।একটি ইভেন্টে ইনস্ট্যান্ট বলিউডকে দেয়া এক সাক্ষাৎকারে পুনম তার মেয়ে সোনাক্ষীর জন্মের সময়ের নানা কথা ভাগ করে নিয়েছিলেন, বলেছিলেন, ‘আমাদের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত হল যখন আমাদের বাড়িতে মেয়ে এল। আমার মনে হয়, মেয়েরা ছাড়া জীবন অর্থহীন। একটা মেয়ে থাকা খুবই জরুরি।’ আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন সোনম কাপুরপুনম তখন সোনাক্ষীর গর্ভাবস্থার গুঞ্জনের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি জানি না সবাই আমাকে কতবার নানী বানাবে। কিন্তু সেই সুখ আমিও অবশ্যই পাবো।’বিয়ে করার আগে জাহির ও সোনাক্ষী সাত বছর ধরে প্রেম করেছেন। ২০১৩ সালে সালমান খানের একটি পার্টিতে দু'জনের প্রথম দেখা হয়। তবে, ২০১৭ সালে ‘টিউবলাইট’-এর আফটার-পার্টিতেই তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় এবং তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন। আরও পড়ুন: ২ থেকে ৩ হওয়ার সুখবর দিলেন রাশমিকা!২০২৪ সালে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠান ছিল একেবারে ঘরোয়া, যেখানে কেবল ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা তাদের ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য মুম্বাইয়ে একটি জমকালো প্রীতিভোজেরও আয়োজন করেন।
Go to News Site