Somoy TV
নগরবাসীর কর্মব্যস্ত দিনের বেশির ভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। কিন্তু তারপরও মিলছে প্রয়োজনের তুলনায় কম। এদিকে, যানবাহনের চাপ কম থাকায় বদলে গেছে রাজধানীর চিত্র। ব্যস্ত ঢাকার সড়কে কমেছে যান চলাচল।পাম্পের সামনে মোটরসাইকেল আর প্রাইভেট কারের দীর্ঘ সারি এখন রাজধানীর নিত্যকার চিত্র। তীব্র গরমে রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোনো ক্ষেত্রে এ অপেক্ষার সময় হচ্ছে আরও দীর্ঘ। এরপরও পর্যাপ্ত তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে আবার মজুতের গাড়ি না আসায় বন্ধ জ্বালানি সরবরাহ। গ্রাহকরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। অনেক পাম্পেই তেল নেই। অনেকে বাসায় অতিরিক্ত তেল মজুত করছে। সরকারের তল্লাশি করা উচিত। আরও পড়ুন: রাঙ্গামাটিতে তেল মিলছে না, মাঠে মরে যাচ্ছে ধানের চারা তবে এমন অবস্থায় তিলোত্তমা ঢাকার রাস্তাঘাটে মিলছে স্বস্তি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের চাপ কম থাকায় নিত্যদিনের যানজট থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। ছুটির দিনের মতোই কম সময়ে অনেকেই পৌঁছাতে পারছেন গন্তব্যে। আরও পড়ুন: আজও পাম্পে পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি রাজধানীর রাস্তায় স্বস্তিদায়ক এমন চলাচলের প্রত্যাশা নগরবাসীর। তারা বলছেন, কয়েক দিন ধরে সড়কে যানবাহন খুবই কম। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে।
Go to News Site