Somoy TV
ইয়াবাসহ ছাইদার রহমান (৫৭) নামে এক ইউপি সদস্যকে আটকের পর থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।সোমবার (৬ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।আটক ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।আরও পড়ুন: চাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি ইয়ার আলী ইয়াবাসহ গ্রেফতারবিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বলেন, এ ঘটনায় ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ছাইদারকে পুলিশ গ্রেফতার করেছে।
Go to News Site