Somoy TV
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদসহ ২২ জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।একই সময়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।প্রেস ব্রিফিংয়ে মামুন জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে অপহরণ করে ৬ মাস নির্যাতন চালায় আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। তাকে বন্দুকযুদ্ধে হত্যার পরিকল্পনাও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।আরও পড়ুন: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য নতুন সময়সূচি নির্ধারণএ সময় শেখ হাসিনাসহ গুমের সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
Go to News Site