Collector
নিয়োগ বাতিল হলো সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের | Collector
নিয়োগ বাতিল হলো সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের
Somoy TV

নিয়োগ বাতিল হলো সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ নিয়ে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের বাংলাদেশের সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরও পড়ুন:  ১৩ এপ্রিল যেসব জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

Go to News Site