Collector
জয়ার সৌন্দর্যের সঙ্গে তুলনা: যা জানালেন বিপাশা হায়াত | Collector
জয়ার সৌন্দর্যের সঙ্গে তুলনা: যা জানালেন বিপাশা হায়াত
Somoy TV

জয়ার সৌন্দর্যের সঙ্গে তুলনা: যা জানালেন বিপাশা হায়াত

দীর্ঘ সময় পর বিশেষ সাক্ষাৎকারে অংশ নিলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর নতুন পর্বে হাজির হন তিনি।রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে বিপাশা ব্যক্তিগত ও ক্যারিয়ার বিষয় নিয়ে কথা বলেছেন যা আগে কখনো প্রকাশ্যে আনেননি। অনুষ্ঠানের মূল আকর্ষণ অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে বিপাশার সৌন্দর্যের তুলনার প্রসঙ্গ। দুই তারকাকে নিয়ে সাধারণ মানুষের এমন তুলনা করার বিষয়টি প্রসঙ্গে চমৎকার উদাহরণ টানেন বিপাশা। অভিনেত্রী বলেন,প্রসঙ্গটিতে অনেকগুলো বিষয়ের দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমত হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকেরই পৃথিবীতে কিছু দেবার রয়েছে। কিন্তু সেটা তারা করছে না। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য আমরা দুজনেই তাদের কাছে মেটার করি। তারা আমাদের পছন্দ করেন। আর সে অধিকার থেকে তারা এসব বলেন। বিপাশা আরও বলেন,কিন্তু আমার কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস বা মন্তব্য লিখতে তারা অনেক সময় নষ্ট করছে, এনার্জিও নষ্ট করছে আমার দুঃখ সেখানে। ওই সময়টাতে তারা কোনো বই পড়তে পারতেন, কবিতা লিখতে পারতেন, নয়তো নিজের গুণগুলোকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে পারতেন। এতে করে সমাজের সব মানুষই নিজেদের কাজে একটিভ থাকতো আর সমাজ একই সাথে গ্রো করতো। তাই আমি বলবো, চলুন আমরা সবাই এগিয়ে যাই, বড় হই একসাথে। আরও পড়ুন: প্রশংসা কুড়াচ্ছে খায়রুল বাসারের ‘ছায়াসঙ্গী’ বর্তমানে নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন বিপাশা হায়াৎ। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কিছু অর্জন রয়েছে তার। অভিনয়ে ফেরা প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে শারীরিক ও মানসিক ঘাম ঝরাবার সুযোগ রয়েছে। আরও পড়ুন: ‘অনন্ত ভালোবাসা’য় ফেরদৌসের সঙ্গে অভিনয়ে রাজি হননি শাবনূর, কেন জানেন?

Go to News Site