Collector
কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম গ্রেফতার | Collector
কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম গ্রেফতার
Somoy TV

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম গ্রেফতার

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় দেখিয়েছেন আদালত। গত ২৯ মার্চ আরএস ফাহিমকে আটক করে পুলিশ। আটকের পর তাকে মিরপুর শাহ আলী থানায় নেয়া হয়।রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপরই তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে শাহ আলী থানায় নিয়ে যায়। আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটকশাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ঘিরে রাখে। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর আরএস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও, ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন আলোচিত বাইকার ও কনটেন্ট ক্রিয়েটরদের একজন।

Go to News Site