Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের লক্ষণ নিয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। মৃত শিশু ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুস সংক্রমণে ভুগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, আজ দুপুর ১টার দিকে হামের লক্ষণ নিয়ে শিশুটি মারা যায়। ল্যাব পরীক্ষা শেষে রিপোর্ট আসলে হাম কিনা তা নিশ্চিত হওয়া যাবে। ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই Read More
Go to News Site