Collector
সরকারি দলের চেয়ে জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ | Collector
সরকারি দলের চেয়ে জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ
Jagonews24

সরকারি দলের চেয়ে জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই যোদ্ধাদের উদ্দেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই আন্দোলন আমাদের বাঁচতে শিখিয়েছে। সরকার যতই শক্তিশালী হোক না কেন, সরকারি দল থেকেও তোমরা বেশি শক্তিশালী। তোমাদের কেউ দমাতে পারবে না। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাউঞ্জ (কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া) প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘জুলাই আন্দোলন কোনো হঠাৎ সৃষ্ট ঘটনা নয়। এটি দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, বৈষম্য, বঞ্চনা এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে মানুষের অন্তর্গত প্রতিবাদের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ—সবার সম্মিলিত অংশগ্রহণে এখানে এক নতুন শক্তির জন্ম হয়েছে, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গণ্ডিতে আবদ্ধ নয়।’ তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—ক্ষমতা সবসময় ক্ষমতাসীনদের হাতেই থাকে না। কখনো কখনো তা সাধারণ মানুষের হাতেও চলে আসে, যখন তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে শেখে। আর সেই মুহূর্তেই জন্ম নেয় প্রকৃত শক্তি, যা কোনো সরকারি দলের শক্তিকেও অতিক্রম করতে সক্ষম।’ মনির হোসেন মাহিন/এসআর/এমএস

Go to News Site