Somoy TV
বিসিবির কোচ হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। গত শনিবার (৪ এপ্রিল) বিসিবির চতুর্থ কার্যনির্বাহী সভা শেষে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় সাবেক টাইগার ক্রিকেটারকে। তবে রফিক ঠিক কোথায় কাজ করবেন, সেটা স্পষ্টভাবে সেদিন জানানো হয়নি। সোমবার (৬ এপ্রিল) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস সেই সংশয় দূর করলেন।নাফীস বলেন, 'রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। তার কোনো নির্দিষ্ট দল নেই। এই ব্যাপারটাতে সবার একটু ভুল ধারণা আছে যে তিনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।'নাফীস আরও বলেন, 'তিনি মেন্টর হিসেবে বিভিন্ন স্কোয়াডের সঙ্গে কাজ করবেন। সেটা জাতীয় দল হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, বাংলাদেশ টাইগার্স হতে পারে।'আরও পড়ুন: জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও তেমন কোনো বড় সুযোগ পাননি রফিক। বরাবরই জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। সর্বশেষ স্বাধীনতা দিবস ক্রিকেট ম্যাচ শেষেও জানান দেশের হয়ে কোচিংয়ের আর্জি। অবশেষে সেই আর্জি শুনেছে বোর্ড। এক বছরের জন্য রফিককে সুযোগ দেয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের স্পিন বোলিং নিয়ে কাজ করতে।৫৫ বছর বয়সি রফিক দেশের ক্রিকেটে অন্যতম তারকা স্পিনার। ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট। ওয়ানডেতেও ১২৫ ম্যাচে নিয়েছেন ১২৫ উইকেট।
Go to News Site