Collector
ঘোড়সওয়ারি খেলার উন্নয়নে বড় উদ্যোগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইকুয়েস্ট্রিয়ান এসোসিয়েশনের বৈঠক | Collector
ঘোড়সওয়ারি খেলার উন্নয়নে বড় উদ্যোগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইকুয়েস্ট্রিয়ান এসোসিয়েশনের বৈঠক
Somoy TV

ঘোড়সওয়ারি খেলার উন্নয়নে বড় উদ্যোগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইকুয়েস্ট্রিয়ান এসোসিয়েশনের বৈঠক

দেশের ইকুয়েস্ট্রিয়ান বা ঘোড়সওয়ারি খেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান এসোসিয়েশন। রোববার (৫ এপ্রিল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সাথে এসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দেশের ঘোড়সওয়ারি খেলার বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিলো আন্তর্জাতিক মানের মাঠের দাবি। দেশে ইকুয়েস্ট্রিয়ান খেলার সঠিক বিকাশের জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক মানের মাঠ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে; যা দেশের ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।এছাড়া বর্তমানে বাংলাদেশে এই খেলার প্রশিক্ষণ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমগুলোকে একটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে আলোচনায়।প্রতিমন্ত্রীর মোঃ আমিনুল হক এসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Go to News Site