Collector
হাম দ্রুত নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চাইলেন আখতার | Collector
হাম দ্রুত নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চাইলেন আখতার
Somoy TV

হাম দ্রুত নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চাইলেন আখতার

দ্রুত গতিতে হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নেয়া পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন।সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে হাম নিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেন, হাম চিকিৎসায় দেশের বিভিন্ন জেলা-উপজেলার হাসপাতালে আইসোলেশন নেই।এ সময় তিনি হাম প্রতিরোধে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলের ব্যর্থতা চিহ্নিত করেন এবং হাম প্রতিরোধে পরিকল্পনা জানতে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।আখতার হোসেন বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাজেট খরচ হয় না। মোট বাজেটের ৫ শতাংশের কম বরাদ্দ হয় বাজেটে, জনগণের পকেট থেকে ৭০ শতাংশ খরচ হয় চিকিৎসায়। বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান তিনি।আরও পড়ুন: সারা দেশে একযোগে হামের টিকা দেয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রীআখতার বলেন, অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছে। গত ৮ বছর হামের টিকা দেয়া হয়নি-স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্য সঠিক কিনা, সেটা নিয়ে টিকাদানকারী মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে ভিন্নমত আমরা খেয়াল করেছি।এনসিপি নেতা বলেন, যদি হামের টিকা দেয়া না হয়ে থাকে ২০২৪ বা তার পরবর্তী সময়ে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে শিশুদের টিকার আওতায় নিয়ে আসা হলো না বা একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদের অবাক করে।তিনি আরও বলেন, সব কিছু মিলিয়ে আগেই একটা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে আইসোলেশন সুবিধা একেবারেই নাই। পর্যাপ্ত আইসিইউ, এনআইসিইউর ব্যবস্থা নেই।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মকর্তা আছেন, তাদের ব্যর্থতা কোথায়? সরকার আইসিইউ দেয়ার পরও মাঠ পর্যায়ে ঘাটতি আছে কি না? ২৫ শতাংশ স্বাস্থ্য বাজেট অব্যবহৃত থাকে। সেটা ঠিকমত ব্যবহার করা যায় কি না?- এসব প্রশ্নও করেন তিনি।

Go to News Site