Somoy TV
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শ্যালো ইঞ্জিন চুরির মিথ্যা অপবাদ দিয়ে কৃষক মোশাররফ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।সোমবার (৬ এপ্রিল) দুপুরে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে কালনা এলাকায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে তারা মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে নিহত মোশাররফের পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ কৃষকরাও উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, শ্যালো ইঞ্জিন চুরির মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে কৃষক মোশাররফকে হত্যা করা হয়েছে। একটি নিরীহ মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা এলাকাবাসীকে স্তম্ভিত করেছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হয়, তাহলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।আরও পড়ুন: নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগনিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এখনও মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শ্যালো ইঞ্জিন চুরির অভিযোগে প্রতিপক্ষের লোকজন রায়টুটি ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক মোশাররফকে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ নভেম্বর তিনি মারা যান।এ ঘটনায় এদিন রাতে নিহতের চাচাতো ভাই হাবু মিয়া বাদী হয়ে আব্দুল মোমেনকে প্রধান আসামি করে ২৭ জনের নামে ইটনা থানায় একটি মামলা দায়ের করেন।
Go to News Site