Collector
হরমুজ খোলার হুমকি ট্রাম্পের, ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’! | Collector
হরমুজ খোলার হুমকি ট্রাম্পের, ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’!
Somoy TV

হরমুজ খোলার হুমকি ট্রাম্পের, ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’!

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া নিয়ে বারবার হুমকি দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান। রসিকতার সুরে তারা বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথের ‘চাবি হারিয়ে গেছে’।সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া ব্যঙ্গাত্মক কয়েকটি পোস্টে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, তারা ‘চাবি হারিয়ে ফেলেছে’। একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশন মজার ছলে লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে। শুধু বন্ধুদের জন্য খোলা।’ এর মাধ্যমে মূলত, তেহরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নইলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়া হবে এমন আল্টিমেটাম দেয়ায় ট্রাম্পকে বিদ্রূপ করা হয়েছে।  আরও পড়ুন: হরমুজ খোলা নিয়ে ইরানের নতুন বার্তা Next request, please. pic.twitter.com/V2fJ6w2FOT— Iran Embassy in Zimbabwe (@IRANinZIMBABWE) April 5, 2026  এর আগে ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় না খোলে, তবে ইরানের অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হবে। তিনি আরও সতর্ক করেন, বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীটি পুনরায় চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।  আরও পড়ুন: হুমকি দিয়েই পাল্টালেন সুর, ইরানের সঙ্গে এবার চুক্তির আশায় ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরাইল, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরান সতর্ক করে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে তারা পাল্টা ‘ধ্বংসাত্মক’ জবাব দেবে। একই সঙ্গে জ্বালানি স্থাপনা ও শহরসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এই যুদ্ধে ইতোমধ্যেই হাজারো মানুষ নিহত হয়েছেন, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Go to News Site