Somoy TV
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে বার্সেলোনা আবারও প্রমাণ করল কেন তারা লা লিগার শীর্ষে। মাদ্রিদের ক্লাবটিকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কাতালানরা। একই সঙ্গে কোপা দেল রে'তে একই প্রতিপক্ষের কাছে ৪-০ গোলের হারের প্রতিশোধও নেয়া হয়েছে এই ম্যাচে।এই ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন দানি ওলমো। স্বাভাবিক পজিশনের বাইরে ফলস নাইন হিসেবে খেলেও পুরো ম্যাচে ছিলেন সক্রিয়। একটি দ্রুত ওয়ান-টু পাস থেকে মার্কাস রাশফোর্ডকে দারুণ অ্যাসিস্ট দিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।তার এই পারফরম্যান্সের পরই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার ভবিষ্যৎ। স্প্যানিশ গণমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি ক্লাব আল কাদসিয়াহ এফসি ওলমোকে দলে ভেড়াতে ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। চার বছরের চুক্তির পাশাপাশি তাকে মোট ৪০ মিলিয়ন ইউরোর আকর্ষণীয় পারিশ্রমিকও প্রস্তাব করা হয়।আরও পড়ুন: বাইব্যাক ক্লজে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ তবে সব প্রলোভন উপেক্ষা করে বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সি এই স্প্যানিশ মিডফিল্ডার। হ্যান্সি ফ্লিকের অধীনে নিজেকে আরও প্রতিষ্ঠিত করাই এখন তার লক্ষ্য।চলতি মৌসুমে লা লিগায় ২৫ ম্যাচে ৭ গোল ও ৭ অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে ১ গোল করেছেন ওলমো।
Go to News Site