Collector
বিমানবন্দরে সালমান খানের ‘ছেঁড়া জুতা’র ফ্যাশন ভাইরাল! | Collector
বিমানবন্দরে সালমান খানের ‘ছেঁড়া জুতা’র ফ্যাশন ভাইরাল!
Somoy TV

বিমানবন্দরে সালমান খানের ‘ছেঁড়া জুতা’র ফ্যাশন ভাইরাল!

বলিউড ভাইজান সালমান খানের ফ্যাশন সবসময় অনবদ্য। বরাবরই ভক্তদের চমকে দেন তিনি। এবারও ব্যতিক্রম লুকে হাজির হয়েছেন বিমানবন্দরে। তবে পোশাক নয় বরং ছেড়া জুতার ফ্যাশনে নিজেকে তুলে ধরলেন নায়ক।বলিউড অভিনেতা সালমান খান শুধু তার সিনেমার জন্যই নয়, বরং দাবাং মেজাজের জন্যও বরাবরই আলোচনায় থাকেন। সঙ্গে অনবদ্য স্টাইলেও দেন চমক।  বিশেষ করে তার হাতের সেই নীল পাথরের রিসলেটটি তো তার স্টাইল আইকন হয়ে গেছে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে সালমানের ‘ছেঁড়া-ফাটা জুতা’! আরও পড়ুন: সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকেরসম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে নিজের বডিগার্ড শেরার সঙ্গে দেখা যায় সালমান খানকে। সেই সময় ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট এবং ব্ল্যাক প্যান্টে নজর কাড়েন ভাইজান।  চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তার সিগনেচার ব্রেসলেট—সব মিলিয়ে লুক ছিল দারুণ স্টাইলিশ। কিন্তু ক্যামেরার ফোকাস যখন তার জুতার দিকে যায়, তখনই শুরু হয় চর্চা। আরও পড়ুন: বাবাকে নিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খানদেখা যায়, সালমান খান যে জুতাটি পরেছেন সেটি যেন ফাটা, একঝলক দেখেই মনে হবে বেশ পুরনো। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন।

Go to News Site