Collector
এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন—‘একজনকেও তো দেখি না’ | Collector
এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন—‘একজনকেও তো দেখি না’
Jagonews24

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন—‘একজনকেও তো দেখি না’

নারী-পুরুষের সমতা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ৪০ শতাংশের বেশি নারী। আমরা নারীদের অংশগ্রহণে কোনো বাধার সৃষ্টি করিনি, বরং কীভাবে নারীদের অংশ নেওয়া বাড়ানো যায়, সেজন্য কাজ করছি। জামায়াতের এমপির এমন বক্তব্যে অনুষ্ঠানস্থলে হইচই শুরু হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন এনজিওর কর্মীরা হাত তুলে বলতে থাকেন—‘কই এত নারী? কোথায় তারা? কাউকে তো দেখা যায় না। একজনকেও তো দেখি না।’ জবাবে সাইফুল আলম খান মিলন মঞ্চে থাকা সম্মিলিত নারী প্রয়াসের একজন নেত্রীকে দেখিয়ে বলেন, ‌‌মঞ্চে বসা উনি আমাদের মহিলা জামায়াতের মহানগর শাখার নেত্রী। এরকম আরও অনেক নেত্রী রয়েছেন, যারা নারী-শিশুদের অধিকারসহ উন্নয়নমূলক কাজে যুক্ত। তারা প্রভাবের রাজনীতি করে বেড়ায় না। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুালিটি অ্যান্ড জাস্টিস ‌সমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা। এএএইচ/এমকেআর

Go to News Site