Collector
এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি | Collector
এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি
Jagonews24

এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়োগ বাতিল করে তাকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ অনুসারে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে সোমবার (৬ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করে তাকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল আহমদ মুসাননা চৌধুরী ও মুজাহিদুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন। ওই দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদত্যাগপত্র দেওয়ার আগ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০ জন। আর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩। এফএইচ/এমকেআর

Go to News Site