Somoy TV
চাঁদপুরের ফরিদগঞ্জে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে (২৮) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকরাম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার আকরাম হোসেন উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তার স্বামী জীবিকার তাগিদে চাঁদপুর শহরে অবস্থান করেন। গত বুধবার বিকেলে ওই গৃহবধূ উপজেলার চর দুখিয়া পশ্চিম ইউনিয়নে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে আকরাম হোসেনসহ একদল বখাটে তাঁর গতিরোধ করে।অভিযোগে বলা হয়, অভিযুক্তরা গৃহবধূর মুখ চেপে ধরে সড়কের পাশে একটি সুপারিনির্ভর বাগানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই নারী অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সুস্থ হয়ে ওই নারী নিজেই বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেন।আরও পড়ুন: গাইবান্ধায় চাকু দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, বাঁশঝাড় থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী ও অভিযুক্তরা একই ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে।ওসি আরও বলেন, প্রধান অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Go to News Site