Somoy TV
বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো লামিন ইয়ামালকে নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি এখন নিরাপদ হাতেই আছে।মায়ামি থেকে দেয়া এক সাক্ষাৎকারে ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই ব্রাজিলিয়ান বলেন, বার্সেলোনার ১০ নম্বর জার্সি ইতিহাসের সেরা খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে আছে। এক সময় এই জার্সি তিনি নিজে পরেছেন এবং পরে তা তুলে দিয়েছিলেন লিওনেল মেসির হাতে। সেই ঐতিহ্য এখন ধরে রেখেছেন ইয়ামাল।রোনালদিনহো বলেন, 'নিঃসন্দেহে, সে (ইয়ামাল) বিশ্বের সেরাদের একজন। এখনও খুবই তরুণ, কিন্তু ইতোমধ্যেই অবিশ্বাস্য সব কিছু করে দেখাচ্ছে। ১০ নম্বর জার্সিটি তার হাতেই নিরাপদ।'তিনি আরও বলেন, ইয়ামাল এখনও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে থাকলেও তার টেকনিক্যাল দক্ষতা তাকে ইতোমধ্যেই বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছে। এত অল্প বয়সে চাপ সামলানোর ক্ষমতাও রয়েছে এই স্প্যানিশ তারকার। বার্সেলোনার বর্তমান দল নিয়েও আশাবাদী রোনালদিনহো।আরও পড়ুন: সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন বার্সা তারকা তিনি বলেন, 'বার্সেলোনা এখনও ইউরোপের অন্যতম শক্তিশালী দল। আমি সবসময় চাই তারা সুন্দর ফুটবল খেলুক এবং আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতুক।'এদিকে মেসিকে নিয়েও মন্তব্য করেছেন রোনালদিনহো। তার বিশ্বাস, মেসি এখনও বিশ্বের সেরা এবং ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে পারবেন।
Go to News Site