Boishakhi News24
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হরাওবা’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামি ৮-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিষয়বস্তু তুলে ধরতে সোমবার (৬ এপ্রিল) কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন আয়োজক কমিটি। এবারের উৎসবে দেশের প্রতিথযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করবে। তিনব্যাপি লাই হারাওবা’ উৎসব আয়োজনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ এর সদস্য সচিব ওইমান লানথই। এ সময় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটি আহব্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল), Read More
Go to News Site