Somoy TV
ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর বিবিসি’র।বিবৃতিতে কাৎজ বলেছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা ইরানের অবকাঠামোগুলোতে পুরোদমে হামলা অব্যহত রাখে। তিনি জানান, আসালুয়েহর এই পেট্রোকেমিক্যাল স্থাপনাটি ইরানের মোট পেট্রোকেমিক্যালের প্রায় অর্ধেক উৎপাদন করত। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে আরও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এই দুটি কারখানায় ইরানের প্রায় ৮৫ শতাংশ পেট্রোকেমিক্যাল রফতানি করে থাকে। আরও পড়ুন: এবার ইসরাইলের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইরানের হামলা এর আগে, ইসরাইলি পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা জানায় ইরানের সেনাবাহিনী। ইরানি সংবাদ সংস্থা তাসনিম-এর শেয়ার করা এক বিবৃতি অনুসারে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা দক্ষিণ ইসরাইলের ডিমোনার নিকটবর্তী পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ডিমোনায় ইসরাইলের প্রধান পারমাণবিক স্থাপনাও অবস্থিত। সূত্র: বিবিসি, আল জাজিরা
Go to News Site