Collector
জ্বালানি সংকট দূর ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে অর্থমন্ত্রীর একগুচ্ছ বড় ঘোষণা | Collector
জ্বালানি সংকট দূর ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে অর্থমন্ত্রীর একগুচ্ছ বড় ঘোষণা
Somoy TV

জ্বালানি সংকট দূর ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে অর্থমন্ত্রীর একগুচ্ছ বড় ঘোষণা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করতে একগুচ্ছ মেগা পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, কৃষি বিমা প্রবর্তন এবং ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মাসিক ভাতার আওতায় আনার মতো যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ‘ভঙ্গুর ও বিশৃঙ্খল’ অর্থনীতি এবং বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। এই পরিস্থিতি উত্তরণে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ‘বাজেট সাপোর্ট’ গ্রহণের পাশাপাশি জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে। আরও পড়ুন: রাজশাহীতে জ্বালানি তেলের হাহাকার, ঠেলে নেওয়া হচ্ছে পুলিশের গাড়িসংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর ঘোষিত প্রধান কর্মপরিকল্পনা:৫০ লাখ পরিবারকে সরাসরি সাহায্যনিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র পরিবারকে মাসিক ২৫০০ টাকা করে ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের সব দরিদ্র পরিবারকে এই সুরক্ষা জালের আওতায় আনা হবে।ব্যাংক খাতে কঠোর সংস্কারআমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম দূর করা ও খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।জ্বালানি ও কৃষি নিরাপত্তাজ্বালানি সংকট কাটাতে সাশ্রয়ী পদক্ষেপের পাশাপাশি দেশে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে ‘কৃষি বিমা’ প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংনিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় রাখতে বাজার তদারকি জোরদার ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।রাজস্ব ও রিজার্ভ বৃদ্ধিকর ব্যবস্থার আধুনিকায়ন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: জ্বালানিবোঝাই আরও ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরেসংসদকে আশ্বস্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অভ্যন্তরীণ দুর্বলতা ও বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।’অর্থমন্ত্রী সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেন। এর ফলে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যবসার জটিলতা হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Go to News Site