Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় বক্তাবলী রোডে একটি পরিত্যক্ত জমি থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।নিহত সৈকত ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের নরসিংপুর এলাকার ভাঙারি ব্যবসায়ীর ছেলে। তার মা পোশাক কারখানায় চাকরি করেন। সে পরিবারের সঙ্গে ওই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়।আরও পড়ুন: ৪ দিন নিখোঁজের পর মিলল খোকনের পোড়া মরদেহ, চাটখিলে চাঞ্চল্যপরিবার সূত্রে জানা গেছে, বাবা-মা কিছুদিন আগে সৈকতকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করেন। তবে পড়তে ভালো লাগতো না বলে সৈকত মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে এলাকায় মাইকিংও করা হয়।এলাকাবাসী জানান, সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।আরও পড়ুন: করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারপুলিশ জানিয়েছে, মরদেহটি গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে পরিত্যক্ত জমিতে ফেলে রেখে গেছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান সময় সংবাদকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
Go to News Site