Collector
ঝালকাঠিতে ভয়াবহ আগুনে ১০ ঘর পুড়ে ছাই | Collector
ঝালকাঠিতে ভয়াবহ আগুনে ১০ ঘর পুড়ে ছাই
Somoy TV

ঝালকাঠিতে ভয়াবহ আগুনে ১০ ঘর পুড়ে ছাই

ঝালকাঠিতে ভয়াবহ আগুনে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলা শহরের শ্মশানঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ১০টি বাড়িতে ৩০টি পরিবার ভাড়ায় বসবাস করে আসছেন। দুপুরে একটি ঘরে বৈদ্যুতিক বাল্ব থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি, রাজাপুর এবং বরিশালের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় শ্রমজীবী ৩০ পরিবার।আরও পড়ুন: গাজীপুরে মিলগেট বস্তিতে ভয়াবহ আগুনএ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজীদ ইবনে আকবর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা। আগুনে পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও হিসেব করা হয়নি।

Go to News Site