Somoy TV
লেবাননে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে রোববার (৫ এপ্রিল) হামলা চালিয়েছিল ইসরাইল। কিন্তু সেই হামলা ‘লক্ষ্যভ্রষ্ট’ হওয়ায় এতে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা সস্ত্রীক নিহত হয়েছেন।ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, হামলা মূল লক্ষ্যকে টার্গেট করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদন অনুসারে, ওই হামলায় লেবাননের অন্যতম খ্রিস্টান সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির সিনিয়র নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ নিহত হয়েছেন। এই হামলার জন্য দুঃখ প্রকাশ করছে আইডিএফ। লেবাননের যে ভবনে হামলা হয়েছে সেটি ছিল একটি অ্যাপার্টমেন্ট, যেটি বেইরুতের পূর্বে অবস্থিত। সেখানে মূলত খ্রিস্টানদের বসতি ছিল। আরও পড়ুন: ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইসরাইলের লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে একজন পুরুষ এবং দুইজন নারী নিহত হয়েছেন। স্থানীয় মেয়র বলেছেন, যে ভবনে হামলা চালানো হয়েছে সেই ভবনের নিচতলায় বসবাস করতেন তারা। আইডিএফ জানিয়েছে, ভুল টার্গেটে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করছে করছে তারা। এই ঘটনায় লেবানিজ ফোর্সেস পার্টি বলেছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না। সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। নিহতের আগে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ঈস্টার সানডে উদযাপন করেছিলেন। সূত্র: বিবিসি
Go to News Site