Collector
প্রথম পেসার হিসেবে আইপিএলে যে ইতিহাস গড়লেন ভুবনেশ্বর | Collector
প্রথম পেসার হিসেবে আইপিএলে যে ইতিহাস গড়লেন ভুবনেশ্বর
Somoy TV

প্রথম পেসার হিসেবে আইপিএলে যে ইতিহাস গড়লেন ভুবনেশ্বর

ক্যারিয়ারের শেষ দিকেও দারুণ ফর্ম দেখাচ্ছেন ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। রোববার বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে তিনি তরুণ ব্যাটসম্যান আয়ুশ মেহরাকে আউট করে নিজের ২০০তম আইপিএল উইকেট পূর্ণ করেন।এই মাইলফলক অর্জনের সঙ্গে সঙ্গে ভুবনেশ্বর আইপিএল ইতিহাসে দ্বিতীয় বোলার এবং প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট পার করার কীর্তি গড়েছেন। এর আগে ২০২৪ সালে এই মাইলফলক অতিক্রম করেছিলেন যুজবেন্দ্র চাহাল, যিনি বর্তমানে ২২৪ উইকেটে আছেন।টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ বা তার বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় আরও চারজন রয়েছেন, যারা সবাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন। তারা হলেন ড্যানি ব্রিগস (২৬৮), সামিত প্যাটেল (২৩০), ক্রিস উড (২১০) এবং ডেভিড পেইন (২১০)।আরও পড়ুন: বাস্তবতা অনুধাবন করে বোলিং নিয়ে নতুন করে ভাবছেন রশিদ খান ১৬ মৌসুমের দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে ভুবনেশ্বরের ইকোনমি রেট ৭.৬৯, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আইপিএলে একাধিক পাঁচ উইকেট নেওয়া চার বোলারের একজন এবং সর্বোচ্চ মেডেন ওভার করার রেকর্ডেও যৌথভাবে শীর্ষে আছেন।

Go to News Site