Collector
নগরকান্দায় টাকা না দেয়ায় খালাকে হত্যা, গ্রেফতার ভাগ্নের ফাঁসির দাবিতে বিক্ষোভ | Collector
নগরকান্দায় টাকা না দেয়ায় খালাকে হত্যা, গ্রেফতার ভাগ্নের ফাঁসির দাবিতে বিক্ষোভ
Somoy TV

নগরকান্দায় টাকা না দেয়ায় খালাকে হত্যা, গ্রেফতার ভাগ্নের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ফরিদপুরের নগরকান্দায় টাকা না দেয়ায় খালা জামেলা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার ভাগ্নে আলমগীরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন জুড়ে ছিল প্রতিবাদ, ক্ষোভ এবং দ্রুত বিচার দাবির জোরালো আহ্বান।বক্তারা বলেন, জামেলা বেগম ছিলেন অত্যন্ত নিরীহ ও সহজ-সরল একজন মানুষ। শুধুমাত্র টাকার লোভে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এমন অপরাধ বাড়ার আশঙ্কা রয়েছে।আরও পড়ুন: কৃষক মোশাররফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনপ্রসঙ্গত, গত ২৮ মার্চ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে জামেলা বেগম (৬৫) নামের বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে আপন ভাগ্নে। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। খালার কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে খালাকে হত্যা করে ভাগ্নে আলমগীর হোসেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে নিহতের ভাগ্নে আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

Go to News Site