Somoy TV
দেশের দিকে ধেয়ে আসছে চলতি বছরের তৃতীয় বৃষ্টিবলয় ‘গর্জন’। এই সময়ে দেশের প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে।সোমবার (৯ এপিল) রাতে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’-এর (বিডব্লিউওটি) বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয় ‘গর্জন’ মূলত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে। তবে এর কার্যকারিতা আজ (৬ এপ্রিল) রাত থেকেই দেশের কিছু অঞ্চলে শুরু হতে পারে। এই সময়ের মধ্যে ৮ ও ৯ এপ্রিল আবহাওয়া সবচেয়ে বেশি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই বৃষ্টিবলয় চলাকালীন দেশে বেশ কয়েকটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতেরও শঙ্কা রয়েছে। যদিও একটানা বর্ষণের সম্ভাবনা কম, তবে খণ্ডকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে অনেক এলাকায় স্বস্তি ফিরতে পারে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানেসর্বাধিক সক্রিয়: সিলেট, খুলনা ও বরিশাল বিভাগ।মাঝারি সক্রিয়: ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ।কম সক্রিয়: রাজশাহী বিভাগের কিছু অংশ।জেলাভিত্তিক বৃষ্টির সম্ভাব্য পরিমাণ (মিলিমিটারে)সিলেট বিভাগ: সিলেট (৬৫), সুনামগঞ্জ (৪৫), মৌলভীবাজার (৫০), হবিগঞ্জ (৪০)।ঢাকা বিভাগ: ঢাকা (২০), কিশোরগঞ্জ (৩৫), গোপালগঞ্জ (২৫), নরসিংদী (২৫), টাঙ্গাইল (২০)।খুলনা বিভাগ: খুলনা (৩৫), সাতক্ষীরা (৩০), বাগেরহাট (৩০), যশোর (২৫), কুষ্টিয়া (২৫)।বরিশাল বিভাগ: বরিশাল (৩০), ঝালকাঠি (৩০), পিরোজপুর (৩০), ভোলা (২৫)।চট্টগ্রাম বিভাগ: কুমিল্লা (২৫), ফেনী (২৫), ব্রাহ্মণবাড়িয়া (৩০), চাঁদপুর (২৫), চট্টগ্রাম (২৫)।ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা (৪০), ময়মনসিংহ (৩০), জামালপুর (২৫), শেরপুর (২৫)।রংপুর ও রাজশাহী: রংপুর (২৫), কুড়িগ্রাম (৩০), দিনাজপুর (১৫), বগুড়া (২০), পাবনা (২০), রাজশাহী (২০)।বিডব্লিউওটি জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের ফলে দেশের প্রায় ২০-২৫ শতাংশ এলাকায় সেচের চাহিদা পূরণ হতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় আবহাওয়া আরামদায়ক থাকবে, তবে বৃষ্টির বিরতিকালে কোনো কোনো এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। মেঘের গতিপথ মূলত দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।
Go to News Site