Collector
হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ইসরাইলি নিহত | Collector
হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ইসরাইলি নিহত
Somoy TV

হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ইসরাইলি নিহত

যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের জবাবে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলের অধিকৃত এলাকায় আঘাত হানায় অন্তত চার ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।ইসরাইলি গণমাধ্যমের বরাতে প্রেস টিভি জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) উপকূলীয় শহর হাইফায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ইরানি ক্ষেপণাস্ত্রের ওই হামলায় আরও চারজন আহত হন এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতিও হয়। ইসরাইলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, তথাকথিত হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’ এমন দু’জন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে।  আরও পড়ুন: ইসরাইলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহতদের মধ্যে ৮০ বছর বয়সি এক নারী ও এক পুরুষ ছিলেন বলে জানা গেছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় তেল আবিব ও হাইফায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা এবং পরবর্তী বিস্ফোরণের ফলে চারজন নিহত এবং অন্তত ১৬৩ জন আহত হয়েছেন। সূত্র: প্রেস টিভি

Go to News Site