Somoy TV
হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন লজিস্টিক সাপোর্টসহ ৬ হাজার নতুন পুলিশ নিয়োগের প্রস্তাবনা পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে আকস্মিক ভৈরব হাইওয়ে থানা পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।এ সময় মহাসড়কে ত্রি হুইলার চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধির কথা স্বীকার করে ডিআইজি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, সড়কের পাশে অসংখ্য ফিডার রোড রয়েছে যা দিয়ে তারা সড়কে প্রবেশ করছে। এই ক্ষেত্রে আলাদা লেন করা গেলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব। তারপরও আমরা সড়কে মাঝে মাঝে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।জানা যায়, প্রায় ৮ হাজার আটশ’ মিটার সড়কে মাত্র আড়াই হাজার পুলিশ কাজ করে। তাদের রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। পুরাতন লক্কর জক্কর গাড়ি নিয়ে কাজ করতে গিয়ে পুলিশকে নানা সমস্যা পোহাতে হয়।আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধানসোমবার দুপুরে ভৈরব হাইওয়ে থানা পরিদর্শনে গেলে থানা প্রাঙ্গণে ডিআইজি ইমতিয়াজ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম। এই সময় তার সাথে ছিলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ। পরে তিনি পুলিশ সদস্যদের দেয়া গার্ড অফ অনার গ্রহণ করেন। গার্ড অফ অনারে নেতৃত্ব দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী। পরে তিনি থানার পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের ব্রিফ করেন।
Go to News Site