Somoy TV
গ্যাস সংকটের কারণে এক মাস দুই দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয়।কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর আজ দুপুরে কারখানাটি চালু করা হয়।আরও পড়ুন: সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর আবেদন, চলছে গণশুনানিকারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক দুই হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাস নির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।
Go to News Site