Somoy TV
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ আছে আরও এক বছর— তবে এরই মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর তোড়জোড় শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাবগুলোর আগ্রহের গুঞ্জন ও ভিনির পারফরম্যান্সের কথা বিবেচনা করে তাকে দীর্ঘ মেয়াদে বার্নাব্যুতে রাখতে চায় রিয়াল কর্তৃপক্ষ।রিয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। ব্রাজিলিয়ান এই ফুটবলারের ওপর এবার নজর পড়েছে সৌদি আরবের ক্লাবগুলোর। অনেক দিন ধরেই চলছে গুঞ্জন, লোভনীয় প্রস্তাবও দেওয়া হচ্ছে ভিনিকে। তবে রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে নারাজ, তাই তো কোনো রকমের ঝুঁকি নিতে চাচ্ছে না ভিনিকে নিয়ে। রিয়ালের সঙ্গে ভিনিসিউসের চুক্তির মেয়াদ আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বলে ইঙ্গিত দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গুঞ্জন আছে, ভিনিসিউসের সঙ্গে ২০৩০ কিংবা ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে পারে রিয়াল। সেক্ষেত্রে টাকার অঙ্কটাও বাড়বে বলে জানা গেছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব কম, তবে... শোনা যাচ্ছে, সৌদি প্রো লিগের ক্লাবগুলো ৩৫০ মিলিয়ান ইউরো প্রস্তাব দিয়েছে ভিনিকে। বিশাল এই অঙ্কের কথা চিন্তা করেই ভিনির সঙ্গে দ্রুত চুক্তি নবায়ন করতে চায় রিয়াল মাদ্রিদ। সে কারণেই এখন থেকেই নাকি তোড়জোড় শুরু করেছেন ক্লাবটি। ভিনি জানিয়েছেন, তিনি রিয়াল মাদ্রিদে নতুন করে শুরু করবেন এবং দীর্ঘ সময়ের জন্য থাকবেন। তিনি বলেছেন, ‘সঠিক সময়ে, আমি আবার আসব এবং এখানে অনেকদিন থাকব। মনে রাখবেন, রিয়াল মাদ্রিদ আমার স্বপ্নের কেন্দ্র। আরও পড়ুন: সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন বার্সা তারকা ‘আমার চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি আছে, কিন্তু আলোচনা নিয়ে আমি খুবই নিশ্চিন্ত। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের আস্থা আমার ওপর আছে।’ ‘এছাড়া, আরবেলোয়ার সাথে আমার ভালো সম্পর্ক, যেমনটা আনচেলত্তির সাথেও ছিল। তিনি আমার কাছ থেকে কী চান, তা তিনি আমাকে সবসময় পরিষ্কার করে দিয়েছেন। আমি সবসময় আমার সেরাটা দিয়েছি এবং আমি তা চালিয়ে যাব।’
Go to News Site