Somoy TV
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ডের মিলগেট এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঘর ও আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী পুড়ে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে মিলগেট সংলগ্ন নিশাত মহল্লায় শিল্পী নামের এক বাসিন্দার বসতবাড়িতে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ফালান, মিস্টার ও সখিনা নামের বাসিন্দাদের ঘরেও। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।আগুন লাগার পরপরই পাশের হামীম গ্রুপ ও এস এস স্টিল কর্পোরেশনের নিরাপত্তাকর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক সরঞ্জাম নিয়ে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতা করেন। স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট।টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে তিনটি ইউনিট ডাম্পিংয়ের (সম্পূর্ণ নির্বাপন) কাজ চালিয়ে যাচ্ছে।আরও পড়ুন: ঝালকাঠিতে ভয়াবহ আগুনে ১০ ঘর পুড়ে ছাইফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। রাত ৮টা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছিল। তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
Go to News Site