Collector
শেবাচিমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, সাংবাদিকের ওপর চড়াও! | Collector
শেবাচিমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, সাংবাদিকের ওপর চড়াও!
Somoy TV

শেবাচিমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, সাংবাদিকের ওপর চড়াও!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (ওষুধ বিক্রয় প্রতিনিধি) দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। নির্ধারিত সময়ের আগে হাসপাতালে প্রবেশের কারণ জানতে চাইলে সময় সংবাদের প্রতিবেদকের দিকে মারমুখী ভঙ্গিমায় তেড়ে আসার ঘটনাও ঘটেছে।সরকারি হাসপাতালের চিকিৎসার মান বাড়াতে স্বাস্থ্য অধিদফতর বহির্বিভাগে দুপুর ১টার আগে ওষুধ প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও শেবাচিমে চিত্র ভিন্ন। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় মেডিসিন ভবনের করিডোর ও চিকিৎসকদের কক্ষের সামনে প্রতিনিধিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।হাসপাতালে প্রবেশের সময় জহিরুল ইসলাম নামের এক ওষুধ প্রতিনিধিকে নির্ধারিত সময়ের আগে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সময় সংবাদের প্রতিবেদকের দিকে মারমুখী ভঙ্গিমায় তেড়ে এসে তিনি দাবি করেন, চিকিৎসকদের কেবল ‘সালাম’ দিতে তিনি ভেতরে ঢুকেছেন।দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অভিযোগ করেছেন, ডাক্তার দেখিয়ে বের হওয়া মাত্রই প্রতিনিধিরা তাদের প্রেসক্রিপশন কেড়ে নিচ্ছেন।শুধু জহিরুল নন, ওই ভবনটির তৃতীয় তলায় চক্ষু চিকিৎসক ডা. শামীমা নাসরিন শিমুর কক্ষের সামনেও দেখা মেলে আরও একজন রিপ্র‍েজেন্টেটিভের। তিনি চিকিৎসকের সাথে দেখা করতে এসেছেন একটি ওষুধ নিয়ে।নিয়ম না থাকলেও কেনো ওই প্রতিনিধিকে হাসপাতালে প্রবেশ করতে দিয়েছেন এমন প্রশ্নের সদুত্তর মেলেনি ওই চিকিৎসকের কাছ থেকে।এছাড়াও সময় সংবাদের মুখোমুখি হওয়ার পর পরিচয় আড়াল করতে নানা কৌশলের আশ্রয় নেন এই ব্যক্তিরা। কেউ আবার দ্রুত সটকে পড়েন হাসপাতাল থেকে।আরও পড়ুন: বরিশাল বিভাগে ছড়িয়ে পড়েছে হাম, হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেইমহানগরীর বান্দ রোড এলাকা থেকে চিকিৎসা নিতে আসা কালাম চাঁন, তিনি অভিযোগ করেন, 'প্রেসক্রিপশন টেনে নিয়ে গিয়ে এই ব্যক্তিরা তার ছবি তুলে। নানা প্রশ্নের সম্মুখীন করেন। যা সময় নষ্টের সাথে সাথে হয়রানিমূলক।'বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারদের ইনচার্জ মো. জাকির হোসেন নাগর বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে দুপুর ১টার আগে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বর্হিঃবিভাগে প্রবেশ করতে পারবে না। আর এ নিয়ে বাধা দিলেও উল্টো রোষানলে পড়তে হয় তাদের।'এ বিষয়ে হাসপাতালটির উপ-পরিচালক ডা. ‍এ. কে. ‍এম নজমুল ‍আহসান জানান, 'নিয়ম অমান্য করে যদি কেউ এমন কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে মেডিকেল রিপ্র‍েজেন্টিভদের বহির্বিভাগে দুপুরের আগে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য অধিদফতর।

Go to News Site