Somoy TV
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ক্যাম্প ন্যূ-তে আগামী বুধবার (৮ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে লা লিগার এই দুই দল। তবে এ ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ংকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে সোমবার (৬ এপ্রিল) নিজেদের অনুশীলন সেরেছে বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকা ডি ইয়ংকে এদিন দলের সঙ্গে দেখা যায়নি। আরও পড়ুন: মেয়াদ শেষ হওয়ার আগেই ভিনির সঙ্গে চুক্তি নবায়নের তোড়জোড় রিয়ালের! এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন ডি ইয়ং। ইনজুরির কারণে লা লিগায় বার্সেলোনার সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনি খেলতে পারেননি। শুধু তাই নয়, নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগেও এই অভিজ্ঞ ডাচ মিডফিল্ডারকে পায়নি দলটি। তবে সবকিছু ঠিক থাকলে, আগামী শনিবার (১১ এপ্রিল) এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সি এই তারকার। আরও পড়ুন: ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি নিরাপদ: রোনালদিনহো গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ভারসাম্য ধরে রাখতে কোচকে বিকল্প পরিকল্পনা নিয়েই নামতে হতে পারে। বিশেষ করে আতলেটিকোর মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
Go to News Site