Collector
দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব | Collector
দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব
Somoy TV

দেশের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চান সাকিব

সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাকিবের এক বক্তব্যের জেরে বেশ আলোচনা তৈরি হয়। পরে অবশ্য নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সাকিব জানিয়েছেন, বর্তমানে তার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটের দিকে। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে লাল-সবুজের জার্সি গায়ে দেশের হয়ে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে চান।রাজনীতি ইস্যুতে কথা বলার পর সমালোচিত হন সাকিব। তার প্রায় ১২ ঘণ্টা পর নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে দর্শকদের কাছে স্পষ্ট করেছেন নিজের বক্তব্য।  ফেসবুকে সাকিব আল হাসান লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’  আরও পড়ুন: শুধু জাতীয় দল নয়, বিসিবির আওতাধীন বিভিন্ন স্কোয়াডের সঙ্গে কাজ করবেন রফিক রাজনীতিতে তার ভবিষ্যৎ নিয়ে সাকিব লেখেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যম কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’   সবার কাছে দোয়া প্রার্থনা করে সাকিব লেখেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারবো। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’  আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন  ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সময় সরকারদলীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক এই পরিবর্তনের সময় তিনি অবস্থান করছিলেন কানাডায়।  পরবর্তীতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে জাতীয় দলের হয়ে মাঠে ফিরলেও, ভারত সফরের পর থেকে আর স্কোয়াডে দেখা যায়নি তাকে। এরপর থেকে এখনও দেশের বাইরে অবস্থান করছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।  গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় আসে তার দেশে ফেরার বিষয়টি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও তাকে ফিরিয়ে আনার আগ্রহের কথা একাধিকবার শোনা গেছে।

Go to News Site