Somoy TV
হরমুজ প্রণালি খুলে দেয়ার আলটিমেটাম শেষ হওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যুক্তরাষ্ট্রের একটি সুস্পষ্ট সামরিক পরিকল্পনা রয়েছে।সোমবার (৬ এপ্রিল) ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন। ডনাল্ড ট্রাম্প বলেন, মঙ্গলবার রাত ১২টায় হরমুজ প্রণালি খুলে দেয়ার আলটিমেটাম শেষ হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই ইরানের সমস্ত সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার পরিকল্পনা তার হাতে রয়েছে। মার্কিন সামরিক শক্তির দম্ভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর সক্ষমতার কারণে আমাদের কাছে এমন একটি পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে মঙ্গলবার রাত ১২টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস করে দেয়া হবে। ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অকেজো হয়ে যাবে। জ্বলবে, বিস্ফোরিত হবে এবং আর কখনোই ব্যবহার করা যাবে না। আমি বলতে চাইছি, রাত ৪টার মধ্যে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালানো হবে।’ আরও পড়ুন: হরমুজ খোলার হুমকি ট্রাম্পের, ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’! তিনি আরও বলেন, ‘আমরা চাইলে মাত্র চার ঘণ্টার মধ্যেই এটি ঘটবে। তবে আমরা চাই না এমন কিছু হোক।’ এর আগে ট্রাম্প ইরানকে লন্ডন টাইম মঙ্গলবার রাত ১২টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার আলটিমেটাম দেন। অন্যথায় দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সূত্র: আলজাজিরা
Go to News Site