Collector
জুলাইয়ের বিপ্লবীরা আগামী ৩০-৪০ বছর রাজনীতি করবে: শিবির নেতা শাকিল | Collector
জুলাইয়ের বিপ্লবীরা আগামী ৩০-৪০ বছর রাজনীতি করবে: শিবির নেতা শাকিল
Somoy TV

জুলাইয়ের বিপ্লবীরা আগামী ৩০-৪০ বছর রাজনীতি করবে: শিবির নেতা শাকিল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেয়া চব্বিশের জুলাই বিপ্লবী প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম শাকিল বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এ দেশের শতকরা ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। তাই এটি বাস্তবায়নে প্রয়োজনে তারা আবারও রাস্তায় নামবে।’ এ সময় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শিবিরের এই নেতা বলেন, ‘ছাত্রশিবিরের জনশক্তি আওয়ামী লীগের ঘুম হারাম করেছিল। আপনারা গণভোটের বিপক্ষে অবস্থান নিলে শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।’ সমাবেশে বিএনপির কড়া সমালোচনা করে রেজাউল করিম শাকিল বলেন, ‘আমরা বিশ্বাস করেছিলাম গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হবে। কিন্তু বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতিত শেখ হাসিনার পথেই হাঁটা শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে বিএনপি বারবার প্রতারণার আশ্রয় নিয়েছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর তারা ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল।’ আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ জামায়াত আমিরের ২০১৩ সালের আন্দোলনের স্মৃতিচারণ করে এই শিবির নেতা বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতার সূচনাকালে ২০১৩ সালে খালেদা জিয়া ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ঘোষণা করলে ছাত্রশিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে। সেই আন্দোলনে বিএনপির কাউকে দেখা যায়নি। বিএনপি যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধান তাদের দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাকও সরাতে পারেনি।’ এর আগে বিকেলে গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলটি নগরীর টাউন হল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার সদস্যরা গণভোটের জনরায় বাস্তবায়নে নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন এবং কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম।

Go to News Site