Collector
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ | Collector
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
Somoy TV

মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার নিচে ধারালো অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, দুর্ধর্ষ ওই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ নজরে আসার পর পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার মধ্যরাতে মোহাম্মদপুরের শের শাহ সুরি রোডে নিজ বাসার নিচেই দুই ব্যক্তির কাছ থেকে সবকিছু লুট করে ওই ছিনতাইকারীরা। চাপাতির আঘাতে মাত্র ২৭ সেকেন্ডেই তাদের সর্বস্ব লুট করে পালিয়ে যায় তারা। পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: মোহাম্মদপুরে চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

Go to News Site